Largest Online B2B Wholesale Marketplace

এমএসএমই(MSME Loan) লোন কি ও কোথায় পাওয়া যায় ?

এমএসএমই(MSME Loan) লোন কি ও কোথায় পাওয়া যায় ?

MSME Loan

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলোর উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য। এ খাতটি labor intensive এবং উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। জিডিপিতে এমএসএমই(MSME) খাতের অবদান ২৫-৩০%। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (MDGs) বিশেষ করে চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল করা এবং নারী পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নে এ খাত ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম।

এশিয়ার বেশকিছু সমৃদ্ধশালী দেশের অর্থনৈতিক উন্নয়নে এমএসএমই(MSME) খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এছাড়া আমাদের প্রতিবেশী দেশগুলোও এসএমই এর ওপর ব্যাপক গুরুত্বারোপ করছে। তাদের দৃষ্টিতে এমএসএমই হচ্ছে ‘employment generating machine’ এবং সে কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আয় বৈষম্য কমিয়ে আনা, দারিদ্র্য বিমোচন প্রভৃতি লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নকে বেছে নিয়েছে। এমএসএমই খাতের উন্নয়নকে শিল্পায়নের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করে এ খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমএসএমইকে জাতীয় প্রবৃদ্ধির ইঞ্জিন রুপেও বিবেচনা করা হয়।

এমএসএমই (MSME) কি?

MSME হলো ইংরেজী চারটি শব্দের প্রথম অক্ষর। এখানে এম বলতে মাইক্রো(Micro), এস বলতে স্মল (Small) অর্থাৎ ক্ষুদ্র, এম বলতে মিডিয়াম (Medium) অর্থাৎ মাঝারি এবং ই তে এন্টারপ্রাইজ (Enterprise) অর্থাৎ শিল্পোদ্যোগকে বুঝায়। কাজেই MSME হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ (Micro, Small and medium enterprise)।

এমএসএমই (MSME) এর সংজ্ঞা।

Micro, Small and medium-sized enterprises (MSMEs) or Micro, small and medium-sized businesses (MSMBs) are businesses whose personnel numbers fall below certain limits.

অর্থাৎ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি আকারের এন্টারপ্রাইজ (এমএসএমই) বা ছোট এবং মাঝারি আকারের ব্যবসায় (এমএসএমবি) হল এমন ধরনের ব্যবসা, যাদের কর্মীদের সংখ্যা নির্দিষ্ট সীমার নীচে থাকে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বর্তমান প্রচলিত সংজ্ঞাটি বেটার বিজনেস ফোরাম কর্তৃক সুপারিশকৃত এবং সরকারের শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক তা অভিন্ন সংজ্ঞা হিসেবে চালু করেছে। নিম্নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংজ্ঞার নিয়ামকগুলো দেয়া হ’লঃ

১. স্মল এন্টারপ্রাইজের সংজ্ঞা

স্মল এন্টারপ্রাইজ বলতে এমন প্রতিষ্ঠানকে বুঝাবে যা কোন পাবলিক লিমিটেড কোম্পানী নয় এবং নিম্নোক্ত নিয়ামকগুলো পূরণ করেঃ

খাত, ভূমি, ইমারত ব্যতীত স্থায়ী সম্পদের পরিমাণ এবং কর্মরত লোকবল (অনূর্ধ্ব)

ক) সেবা খাতঃ ৫০,০০০-৫০,০০,০০০= ২৫ জন

খ) ব্যবসা খাতঃ ৫০,০০০-৫০,০০,০০০= ২৫ জন

গ) শিল্প খাতঃ ৫০,০০০-১,৫০,০০,০০০= ৫০ জন।

২. মিডিয়াম এন্টারপ্রাইজের সংজ্ঞা

মাঝারি এন্টারপ্রাইজ বলতে এমন প্রতিষ্ঠানকে বুঝাবে যা কোন পাবলিক লিমিটেড কোম্পানী নয় এবং নিম্নোক্ত নিয়ামকগুলো পূরণ করেঃ

খাত, ভূমি, ইমারত ব্যতীত স্থায়ী সম্পদের পরিমাণ এবং কর্মরত লোকবল (অনূর্ধ্ব)

ক) সেবা খাতঃ ৫০,০০,০০০-১০,০০,০০,০০০= ৫০ জন

খ) ব্যবসা খাতঃ ৫০,০০,০০০-১০,০০,০০,০০০= ৫০ জন

গ) শিল্প খাতঃ ১,৫০,০০,০০০-২০,০০,০০,০০০= ১৫০ জন।

এমএসএমই (MSME) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা:

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এমএসএমই এর গুরুত্ব অনস্বীকার্য। যা নিম্নে তুলে ধরা হলো-

১) অধিক কর্মসংস্থান এর সুযােগ সৃষ্টি করে।

২) বিনিয়ােগ বহুমূখীকরণে সাহায্য করে।

৩) নতুন নতুন বিনিয়ােগ খাত সৃষ্টি করে।

৪) অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

৫) ব্যাংকিং খাতের রিস্ক কমাতে সহায়তা করে।

৬) অর্থনৈতিক মন্দার হাত হতে বাঁচাতে সহায়তা করে।

৭) নতুন নতুন টেকনােলজি উদ্ভাবনে সাহায্য করে।

৮) নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে।

৯) বড় উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখে।

১০) জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে।

১১) দারিদ্র্য বিমােচনে ভূমিকা রাখে ইত্যাদি।

এমএসএমই লোন কারা দিচ্ছে ?

অনেক সময় উদ্যোক্তরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তি ক্ষেত্রে বাস্তব জ্ঞান এবং ব্যাংকের নিয়ম-কানুন সর্ম্পকে অজ্ঞতার কারনে অহেতুক অসুবিধার সম্মুখীন হয়।বর্তমানে বাংলাদেশে অনেক সরকারি ও বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তা বিশেষ করে এমএসএমই উদ্যোক্তাদের লোন ও অর্থায়নের সুবিধা প্রদানের জন্য এমএসএমই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে।


shodagor MSME-Business-Loan

দেশের মাইক্রো,ক্ষুদ্র বা মঝারি ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন, সর্বোপরি তাদের ব্যবসায়ে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে সদাগর ডট কম এবং প্রাইম ব্যাংক যুগান্তকারী এক যৌথ উদ্যোগ নিয়েছে।

সেই লক্ষেই সদাগর ডট কমের উদ্যোক্তাদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা দিয়ে পাশে থাকবে প্রাইম ব্যাংক লিমিটেড।

এছাড়াও মার্চেন্টরা ব্যবসার ধরণ ও প্রয়োজন অনুযায়ী টার্ম লোন, সি সি,ওডি, ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার, এলসি সহ অন্যান্য ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এই সম্মিলিত উদ্যোগকে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।

এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অফ এমএসএমই ব্যাংকিং ডিভিশন সৈয়দ এম ওমর তৈয়ব; হেড অফ প্রোডাক্ট, প্রপোজিশন এন্ড স্পেশালাইজড বিজনেস আজিজুল হক; ইউনিট হেড -চ্যানেল সাপোর্ট এমএসএমই ব্যাংকিং ডিভিশন মোহাম্মাদ আমিনুর রহমান এবং সদাগর ডট কমের পক্ষ থেকে সিইও আরিফ চৌধুরী, সিএসও জাহিদ শাহ সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত সংবাদঃ

প্রথম আলো

ইত্তেফাক

Financial Express