Largest Online B2B Wholesale Marketplace

সুয়েজ খালের ব্লক এভার গিভেন জাহাজ খুলে গেলেও রেখে গেছে বিশ্ব বাণিজ্য জট

সুয়েজ খালের ব্লক এভার গিভেন জাহাজ খুলে গেলেও রেখে গেছে বিশ্ব বাণিজ্য জট

News

গত প্রায় এক সপ্তাহ ধরে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ সুয়েজ ক্যানাল আটকে রাখা জাহাজ 'এভার গিভেন' অবশেষে আবার ভেসেছে ঠিকই, কিন্তু ওই ঘটনা নৌপথের বিশ্ব বাণিজ্য সাপ্লাই চেইনে রেখে গেছে এর নানামুখী প্রভাব।

বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় এই খাল দিয়ে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের বাণিজ্যের সংযোগকারী হলো মিসরের এই খাল। ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়। যা বিশ্ব বাণিজ্যে আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থায় এনেছে অভাবনীয় পরিবর্তন।

সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ খালটিতে আটকে গেলে নতুন করে আলোচনার কেন্দ্র আসে সুয়েজ খাল। প্রায় এক সপ্তাহের চেষ্টায় জাহাজটি সরানোও গেছে। তবে বিশ্ববাসীর মনে রেখে গেছে এই পথের বিকল্প ভাবনার কথা।

সব সংকট কাটিয়ে বিশ্ব বাণিজ্যের চাকা ঘুরুক নতুন উদ্যমে, shodagor.com এই প্রত্যাশাই করছে।