কোরবানির আভিধানিক অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব করা হয়েছে। একটি কোরবানি হলো একটি ছাগল, একটি ভেড়া বা একটি দুম্বা অথবা গরু, মহিষ ও উটের সাত ভাগের এক ভাগ। অর্থাৎ একটি গরু, মহিষ বা উট সাতজন শরিক হয়ে বা সাত নামে অর্থাৎ সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যায়।
গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যায়। যথা: ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ ও উট। এই ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়, এ ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না।
কোরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে
পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না
কোরবানির পশু হতে হবে দোষত্রুটিমুক্ত। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না, সেগুলো হচ্ছে : ১. দৃষ্টিশক্তি না থাকা, ২. শ্রবণশক্তি না থাকা, ৩. অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ হওয়া, ৪. এই পরিমাণ লেংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, ৫. লেজের বেশির ভাগ অংশ কাটা, ৬. জন্মগতভাবে কান না থাকা, ৭. কানের বেশির ভাগ কাটা, ৮. গোড়াসহ শিং উপড়ে যাওয়া, ৯. পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া, ১০. বেশির ভাগ দাঁত না থাকা, ১১. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ১২. ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা, ১৩. গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা।
মোট কথা, কোরবানির পশু বড় ধরনের দোষত্রুটি থেকে মুক্ত হবে।
যেসব ত্রুটি থাকলেও কোরবানি দেওয়া যাবে
সেগুলো হচ্ছে : ১. পশু পাগল, তবে ঘাস-পানি ঠিকমতো খায়; ২. লেজ বা কানের কিছু অংশ কাটা, তবে বেশির ভাগ অংশ আছে; ৩. জন্মগতভাবে শিং নেই, ৪. শিং আছে, তবে ভাঙা; ৫. কান আছে, তবে ছোট; ৬. পশুর একটি পা ভাঙা, তবে তিন পা দিয়ে সে চলতে পারে; ৭. পশুর গায়ে চর্মরোগ, ৮. কিছু দাঁত নেই, তবে বেশির ভাগ আছে। স্বভাবগত এক অণ্ডকোষবিশিষ্ট পশু; ৯. পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম, ১০. পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম। তবে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়া, ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত।
কোন পশুর বয়স কত হতে হয়?
উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি পশু দ্বারা কোরবানি দিতে হয়। উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। গরু-মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। অবশ্য ছয় মাসের ভেড়া যদি দেখতে মোটাতাজা হয় এবং এক বছর বয়সের মতো মনে হয়, তাহলে তা দিয়েই কোরবানি বৈধ। ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তিই কোরবানি দিতে পারবে। গরু, মহিষ, উট সর্বোচ্চ সাত ব্যক্তি মিলে কোরবানি দিতে পারবে।
সুস্থ ও অসুস্থ গরু সনাক্তের উপায় কি ?
১. রাসায়নিক বা ওষুধ দেয়া গরুর মাংসপেশি থেকে শুরু শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে থাকে। শরীরে পানি জমায় বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে দেবে যাবে, এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে।
৩. অতিরিক্ত ওজনের কারণে এ সব গরু চলাফেরা বা স্বাভাবিক নাড়াচাড়া করতে পারেনা। শান্ত থাকে।
৪. রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকবে এবং ঝিমাবে। সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেখায়। কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায়।
৫. রাসায়নিক বা ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। মনে হবে যেন হাঁপাচ্ছে।
৬. অতিরিক্ত স্টেরয়েড দেয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে। কিছু খেতে চাইবে না। সুস্থ গরুর মুখের সামনে খাবার ধরলে সেটা টেনে খাবে। না হলে জাবর কাটবে।
৭. সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে। অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা।
৮. সুস্থ গরুর শরীরের রঙ উজ্জ্বল থাকবে। গরুর পিঠের কুজ মোটা, টানটান ও দাগমুক্ত হবে।
৯. সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে। যেখানে রাসায়নিক দেয়া গরুর পা হবে নরম থলথলে।
১০. গরুর শরীরে হাত দিয়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হলে বুঝতে হবে গরুটি অসুস্থ।
১১. সুস্থ গরুর চামড়ার ওপর দিয়ে কয়েকটা পাঁজরের হাড় বোঝা যাবে।
পশু জবাইয়ের সময় যেসব বিষয় লক্ষ রাখা আবশ্যক
১. জবাইয়ের আগে প্রাণীকে দানা-পানি খাওয়ানো মুস্তাহাব। পশুকে ক্ষুধার্ত রেখে জবাই দেওয়া মাকরুহ।
২. নির্দয়ভাবে জবাইয়ের স্থানে নেবে না।
৩. যতটা সম্ভব সহজে শোয়ানোর চেষ্টা করবে। অতিরিক্ত কষ্ট হয়—এমন পদ্ধতি পরিহার করবে।
৪. কিবলামুখী ও বাঁ পাশে শোয়াবে, যেন সহজে প্রাণ নাশ হয়। বিপরীত করা মাকরুহ।
৫. চার পায়ের তিন পা বাঁধবে।
৬. ছুরি ধারালো করবে। ভোঁতা ছুরি দিয়ে জবাই করা মাকরুহ।
৭. পশুর সামনে ছুরি ধার দেবে না। এটি মাকরুহ।
৮. শোয়ানোর পর জবাই করতে দেরি করা মাকরুহ।
৯. এক পশুর সামনে অন্য পশু জবাই করা মাকরুহ।
১০. জবাইয়ের সময় মাথা বিচ্ছিন্ন করে ফেলা বা কাটতে কাটতে গলার হাড়ের সাদা মগজ পর্যন্ত চলে যাওয়া মাকরুহ।
১১. ঘাড়ের ওপরের দিক থেকে জবাই করা নিষিদ্ধ। কারণ এতে পশুর বেশি কষ্ট হয়।
১২. জবাইয়ের পর পশু পুরোপুরি স্থির হওয়ার আগে ঘাড় আলাদা করা এবং চামড়া ছাড়ানো মাকরুহ। উল্লিখিত বিষয়গুলো কোরবানির সঙ্গে বিশেষায়িত নয়, বরং যেকোনো সময় পশু কোরবানির ক্ষেত্রে তা বিবেচ্য।
কোরবানির মাংস বন্টনের সঠিক নিয়ম
কোরবানি দেয়ার পর গরুর মাংস বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির মাংস যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কোরবানি কবুলের শর্ত পূরণ হবে না। তাই মাংস বন্টনের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
কমবেশি সবারই জানা আছে, পশু কোরবানি করার পর মোট মাংসের তিনটি ভাগ করে এক ভাগ গরিব-দুঃখীকে, এক ভাগ আত্মীয়স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয়। তাই পশুটি কেনার সময় সুস্থ এবং বেশি মাংস সম্পন্ন হলে সব পক্ষই লাভবান হয়।
পশু কোরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে। আর এটাই হ’ল কোরবানির মূল প্রেরণা। আজকাল অনেকে গোশত জমা করে সেখান থেকে প্রতিবেশী ও ফকীর-মিসকীনদের কিছু কিছু দিয়ে বাকী গোশত পুনরায় নিজেদের মধ্যে বণ্টন করে নেন। এটি একটি কুপ্রথা। এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায়। যা অবশ্যই পরিত্যাজ্য।
আসুন জেনে নেই কিভাবে বন্টন করবেন কোরবানির মাংস
মাংস তিনভাগে ভাগ করা
কোরবানির মাংস বানানোর পর সব মাংসকে সমান তিনভাগে ভাগ করতে হবে। পরিমাপের ক্ষেত্রে দাড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে।
গরিব-দুঃখী ও আত্মীয়স্বজনের ভাগ
মাংস সমান তিন ভাগ করার পর এক ভাগ গরিব-দুঃখীকে, এক ভাগ আত্মীয়স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয়।কোরবানির মাংস সব সময় সুবিধা বঞ্চিত নিকটতম আত্নীয় ও আশপাশের গরিব-দূঃখী প্রতিবেশিদের দেয়া উত্তম।
কোরবানির পশুর চামড়া কি করবেন ?
কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে। তবে বিক্রিত অর্থ কুরবানিকারী নিজ কাজে খরচ করতে পারবে না। আর তা নিজের কাজে খরচ করা জায়েজও নেই। এ অর্থ গরিব-মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে।
যারা জাকাত, ফিতরা পাওয়ার উপযুক্ত তারাই কুরবানির চামড়ার অর্থ পাওয়ার হকদার। তবে এক্ষেত্রে ইয়াতিম, গরিব তালিবুল ইলম তথা ইলমে দ্বীনের গরিব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে তা দেয়া যাবে।
এমনকি চামড়া বা গোশত দ্বারা কসাই’র মজুরিও দিতে পারবে না।
কোরবানি নিয়ে যত গুজব আছে
অনেকেই মনে করেন কোরবানির পশুর শিং বাড়ি বা ঘরের সামনে ঝুলিয়ে রাখলে বাড়িঘর নিরাপদ থাকে। জিন-ভূত ও চোর-ডাকাত আসতে পারে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন, হাদিস ও বিজ্ঞানে এর কোনো সমর্থন পাওয়া যায় না। কোনো অঞ্চলে দেখা যায়, কিছু মানুষ মনে করে, কোরবানির পশুর রক্ত পায়ে লাগালে পায়ের তলার ক্ষত বা ফাঙ্গাস সেরে যায়। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কোরআন-হাদিস সমর্থিত নয়। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা বিশেষ কোনো কারণে কোরবানির পশুর গোশত খেতে পারেন না।
যা মনে রাখতে হবে
কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা তথা পরিষ্কার-পরিচ্ছন্নতা ফরজ ইবাদত। তাই যত্রতত্র রাস্তাঘাটে পথের ধারে কোরবানির পশু জবাই করা যাবে না। নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের পর মলমূত্র, রক্ত ধুয়ে পরিষ্কার করতে হবে এবং বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এটি অতীব গুরুত্বপূর্ণ আমল।
দেশী, ইন্ডিয়ান ও সুপার গরুর সমাহারে বিশাল আয়োজন নিয়ে গতবারের মতো আবারো ডিজিটাল গরুর হাট নিয়ে প্রস্তুত আমরা। নিজের চাহিদা জানিয়ে আমাদের নির্ধারিত ফর্মটি পূরণ করেই টেনশন ফ্রি থাকুন। আপনার জন্যে হাজির হবে চাহিদা মত অপশন।
আবেদন করতে পারবেন এই লিংকে:
ওয়েবসাইট : https://www.shodagor.com/digicow/
Hotline : 09612200600
ইনবক্সে জানান: m.me/shodagor