পোশাক শিল্পে জনপ্রিয় পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান সাকসেস কর্পোরেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং আরবান অ্যাপারালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
শনিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ.এস.এম হাফিজুর রহমান। আরবান অ্যাপারালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদাগর ডট কমের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আরিফ মাহমুদ চৌধুরী। তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং অভিনেতা মিশা সওদাগর।

অনুষ্ঠানে সাক্সেস কর্পোরেশনের চেয়ারম্যান সাকিব বলেন, ‘আমাদের এই অবস্থানের আসার পেছনে অনেকের অবদান রয়েছে। আমরা ছোট একটা অবস্থান থেকে এই পর্যায়ে এসেছি। আমি বিশ্বাস করি কাজের মধ্যে সততা এবং নিষ্ঠা থাকলে আপনি সাকসেস হবেনই।’

আরবান অ্যাপারালের নওরিন বলেন, ‘যখন আমি অ্যাপারেল ব্যবসা শুরু করি, আমি দেখতে পাই ই-কমার্স এবং এফ-কমার্স বাড়ছে। তখন আমি প্রথমে অনলাইন মার্কেটারদের টার্গেট করেছি, এখন আমরা অনলাইন মার্কেটার এবং দোকান মালিকদের কাছ সর্বাধিক জনপ্রিয় হোলসেল সোর্স। এছাড়া সদাগরের মত বিটুবি হোলসেল মার্কেটপ্লেস আমাদের ব্যবসার প্রসারে নতুন মাত্রা যোগ করেছে। তাদের সেলারের কাস্টমার বেস ভালো থাকায়, এর সুফল আমাদের মত প্রস্তুতকারকরা পাই।’
সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী বলেন, ‘আমি দেখেছি সাকসেস কর্পোরেশন ও আরবান অ্যাপারাল করোনার মধ্যেও আত্ববিশ্বাসের সাথে তারা ব্যাবসা চালিয়ে যাওয়ার চেস্টা করেছে। আসলে একজন উদ্যোক্তাকে সফল হতে হলে সবসময় সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া সদাগরের উপর আস্থা রাখার জন্যে আমি আরবান অ্যাপারালকে ধন্যবাদ জানাই। ’

মিশা সদাগর বলেন, ‘আমি সবসময় বলি তরুণদের কে সুযোগ দিতে হবে তাদের মধ্যে এই বয়সে যে স্পিড আছে সেটা কিন্ত এখন আর আমাদের মধ্যে নেই। তাদের কে সুযোগ দিলে তারা সফল ব্যাবসায়ী হয়ে উঠবে। আমি দেখেছি ‘সাকসেস কর্পোরেশন’ হাজারো প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে কারণ তাদের মধ্যে একটা স্পিড রয়েছে। তারা সামনের দিনে আরো অনেক ভালো করবে।’

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ.এস.এম হাফিজুর রহমান বলেন, পোশাক শিল্পের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। এটি আমাদের জন্য অবশ্যই গৌরবের।

আর আগামীর সময়টা ই-কমার্স ইন্ডাস্ট্রির। সাকসেস কর্পোরেশন, আরবান অ্যাপারাল ও বিটুবি হোলসেল মার্কেটপ্লেস সদাগরের জন্য শুভ কামনা রইল।
News Link: https://pbn24.com/