
"ব্যবসা বেশি, চিন্তা কম" স্লোগানকে মাথায় রেখেই গত ১৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো shodagor.com এর তৃতীয় জন্মদিন।
বসন্তমাখা ভালোবাসার এই দিনটিতে ধুমধাম করে আয়োজন করা হয়েছিল বর্ষপূর্তি উৎযাপন। অফিসকে বসন্ত ও ভালোবাসার সমন্বয়ে সাজানোর পাশাপাশি সারাটা দিনজুড়ে ছিল নানা আয়োজনের। দিনের কর্মব্যস্ততাকে সামলে ঠিক বেলা ৫ টায় লুডু টুর্নামেন্টের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের।
বেলা ৬ টায় সকলকে সারপ্রাইস দিয়ে shodagor.com অফিসে একে একে উপস্থিত হতে থাকেন তারকারা। shodagor.com কে ভালোবেসে উৎসবে যোগ দেন সমুদ্র ব্যান্ডের সংগীত শিল্পী আসিফ আলতাফ, গায়ক ও সংগীত পরিচালক তপু, উপস্থাপিকা শারমিন লাকী ও ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং সোলস ব্যান্ডের জনপ্রিয় ভোকালিস্ট নাসিম আলী খান।
অতিথিরা একের পর এক গানে মুখরিত করে তোলেন উৎসবকে। দর্শকের অনুরোধে গান গাওয়া ছাড়াও তারা শেয়ার করেন তাদের অনুভূতি ও shodagor.com এর প্রতি তাদের ভালোবাসার কথা।
পরবর্তীতে সন্ধ্যা ৭.৩০ এ কেক কাটার মধ্যে দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানের। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় shodagor.com এর ফেসবুক পেজে।
ভিডিও দেখুনঃ
প্রথম অংশ: https://fb.watch/3G6ibLu7Mk/
দ্বিতীয় অংশ: https://fb.watch/3G6koAca3j/
ছবিগুলো দেখুনঃ https://www.facebook.com/shodagor/photos/pcb.1766514680183832/1766514000183900/
নিউজঃ news24bd https://www.news24bd.tv/details/53439/%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0.%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE?fbclid=IwAR11wsvGXdTolOFgqV-s9vmaNIxrT6ZC6l5sQAcWGYOAwsr32xHwTIsv8bM
নিউজঃ news71
নিউজঃ jagonews24
https://www.jagonews24.com/jago-jobs/news/643883?fbclid=IwAR2naGk1xNURL1YMyT2PUV0gP9l9-a7pMl_GqXSYaO4HzCT7OFUX0d28cnc