হ্যালো আপনাদের সবাইকে shodagor ব্লগকে স্বাগতম ।
shodagor হচ্ছে হোলসেল মার্কেটপ্লেস ব্যবসা প্রতিষ্ঠান।
বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো youtube channel থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় , কিভাবে ভিডিও আপলোড করা যায়।

what is youtube?
ভিডিও শেয়ার করার একটি সামাজিক মাধ্যম হচ্ছে youtube । ইউটিউব কি এই প্রশ্নের এক কথায় উত্তরটি আমরা সবাই জানি।২০০৫ সালে যখন ইউটিউব যাত্রা শুরু করেছিল তখন এর সংজ্ঞা দিতে ঐ একটা বাক্যই হয়ত যথেষ্ট ছিল।এখন ইউটিউবে শুধু শেয়ার করা না, ভিডিও ক্লিপ, সিনেমা, গান,ডকুমেন্টরি এবং আরো নানা ধরণের ভিডিওর বিশাল একটি আর্কাইভে পরিণত হয়েছে।গুগোলের অংশ হওয়ার পর থেকে হোস্টেড এডসেন্সের মাধ্যমে এড দেখিয়ে এখান থেকে অর্থ উপার্জনও করা যাচ্ছে।
ইউটিউব মূলত ভিডিও দেখার একটি জনপ্রিয় মাধ্যম।আর ভিডিও তৈরি করে আয় করার মাধ্যমকে ইউটিউবিং বলে।ইদানিং আমাদের তরুন সমাজ এই দিকে বেশি ধাবিত হচ্ছে।কারণ ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে আপনার ভিডিও সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। আর রাতারাতি অর্থ আয়ের পাশাপাশি সেলিব্রেটি হয়ে যাবে খুবই শীঘ্রই। ইউটিউবে প্রায় সব ধরনের ভিডিও পাওয়া যায়। শুধু মাত্র পর্ণোগ্রাফী বাদে। এখানে কমেডি ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, প্রাঙ্ক ভিডিও, মডেলিং, সিনেমা, গেমিং,স্পোর্টস, বিভিন্ন পণ্যের রিভিউ, নিউজ সহ প্রভৃতি ভিডিও আছে।
What does it take to open a YouTube channel?
ইউটিউব হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।আমাদের মধ্যে অনেকের ইউটিউব চ্যানেল আছে বা কেউ কেউ খুলতে চাচ্ছেন।তাদের জন্য বলে রাখি আগের থেকে এখন প্রতিযোগিতা অনেক বেশি।তাই ভাল একটি youtube channel আর সাথে ভাল কনটেন্ট থাকা সত্তেও ইউটিউবএ অনেকেই ভাল কিছু করতে পারে না।এর প্রধান কারন কিছু বেসিক জিনিস ঠিক না রাখা।ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথম অবস্থায় যা লাগে তা হলো :
ইন্টারনেট কানেকশন
কম্পিউটার / স্মার্টফোন বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন ।
Youtube account
ক্যামেরা
মাইক্রোফোন
Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
Regular Video Upload
How To Upload Video To YouTube?
Video Upload করতে হলে প্রথমে Video ট্যাবটি প্রেস করুন।তারপর Upload a Video লেখাটাতে ক্লিক করুন।ব্যস তারপর পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে আপলোড করে দিন আপনার সদ্য নির্মিত YouTube চ্যানেলে।ব্যাক্তিগত YouTube Channel খোলার এই প্রক্রিয়াটি খুবই সহজ। কিন্তু উপায় না জানার কারণে অনেকেই এটা খুলতে পারেন না।YouTube Channel থেকে উপার্জন করতে চাইলে বা আপনার চ্যানেলের ভিজিটর বাড়াতে চাইলে এক্সক্লুসিভ সব ভিডিও সংরক্ষণ করুন আর Facebook, Twitter, Google+ প্রভৃতি সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার বন্ধু-বান্ধব আর পরিচিত মানুষদের মাঝে আপনার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করা শুরু করুন। তাদেরও অনুরোধ করুন যাতে তারা এইসব ভিডিও অন্যদের সাথে শেয়ার করে। এভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করে আর শেয়ার করতে থাকলে আপনার চ্যানেলের ভিজিটর লাখের ঘরও পেরিয়ে যাবে মনে হয় ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। যদি কোন সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার সমস্যার সল্যুশন করে দেবো। আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন
How to earn?
YouTube থেকে আয়ের অনেক উপায় রয়েছে।নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-
সুন্দর একটা YouTube Channel Name তৈরী করুন
ভিডিও তৈরী
আপনার ভিডিও YouTube এ আপলোড
আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন
ইউটিউব থেকে আপনি আয় করতে পারবেন আপনার অ্যান্ডসেন্স একাউন্ট থেকে। যেহেতু আপনি YouTube Account এর মাধ্যমে আপনার Adsense Account টি পেয়েছেন। তাই এটি আপনার Hosted Account. তাই আপনাকে আর কিছু করা লাগবেনা। আপনি এখন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকুন।
How to raise the dollars you earn from YouTube?
এবার মনে প্রশ্ন আসতে পারে যে, ইনকামের টাকা গুলা কোথায় আসবে আর পাবেন বা কিভাবে? এর আগে আপনাদের কিছু কাজ করতে হবে ।আপনার চ্যানেল খোলার পর আপনাকে গুগলের অ্যডসেন্সে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।সেখানে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে দিলেই অ্যাডসেন্স আপনার ভিডিও এর উপর অ্যাড শো করাবে।আর টাকা গুলো অ্যাড হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টেই। মূলত এখানে ডলার হিসাবে অ্যাড হয়।আপনি অ্যাডসেন্সে আপনার একটি অনলাইন ব্যাংক ম্যাথডের মাধ্যমে টাকা গুলো উইড্রো করতে পারবেন।টাকা গুলো সরাসরিই আপনার ব্যাংক অ্যাকাউন্টেই আসবে।আসা করি ক্লিয়ারলি সব ভাল করে বোঝাতে পেরেছি।
Why does YouTube pay?
ইউটিউব হল গুগলের একটি সাইট।ভিডিও শেয়ারিং সাইট।বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।বর্তমানে এটি অ্যালেক্সা রেইনিং অনুযায়ী গুগলের পরেই এর স্থান। অর্থাৎ ২ নম্বর সাইট। ইউটিউব টাকা দেয় কারণ তারা আপনার ভিডিও-এর মাধ্যমে টাকা পায়।অর্থাৎ আপনার ভিডিও-তে তারা অ্যাড প্রকাশ করে।আর অ্যাড পাবলিশারেরা গুগলকে অর্থাৎ ইউটিউবকে টাকা দেয়।আবার সেই টাকার ৪৫-৫৫% তারা রেখে বাকি অংশ আপনাকে দেয়। সব মিলিয়ে লাভ হয় গুগলের।